বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ থেকে পিএসসি পরীক্ষা শুরু জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৭৪৬

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা। এ বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৩৬ হাজার ৭৪৬ জন। এর মধ্যে বালক ১৬ হাজার ৮৭ ও বালিকা ১৭ হাজার ৬৫৯ জন। এ ছাড়া ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী। এর মধ্যে বালক ১৯৩৬ ও বালিকা ১৭৫৪ জন। জেলার ৮ উপজেলার ১২৩টি কেন্দ্রে পিএসসি ও ৫১টি কেন্দ্রে ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামসুল ইসলাম জানান- এ বছর পিএসসিতে হবিগঞ্জ সদর উপজেলার ২২ কেন্দ্রে ৬২০৯ জন, নবীগঞ্জের ১৬ কেন্দ্রে ৫৯৩৭, বানিয়াচংয়ের ২০ কেন্দ্রে ৫২৩১, আজমিরীগঞ্জের ৫ কেন্দ্রে ১৭২৫, লাখাইয়ের ৯ কেন্দ্রে ২৬৩২, বাহুবলের ১৬ কেন্দ্রে ২৯৩৪, চুনারুঘাটের ১৮ কেন্দ্রে ৫৬৫৩ এবং মাধবপুরের ১৭ কেন্দ্রে ৬৪২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ ছাড়া ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ সদর উপজেলা থেকে ৫৭৪, নবীগঞ্জে ৮৩৭, লাখাইয়ে ২২৪, বানিয়াচংয়ে ৪৭৬, আজমিরীগঞ্জে ৬৬, মাধবপুরের ৩০০, চুনারুঘাটে ৬০৮ এবং বাহুবল উপজেলা থেকে ৬০৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com