রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলায় লম্পট কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণের চেষ্টার মামলায় অভিযুক্ত আসামী লম্পট মাহমুদ (২৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার গাজিগঞ্জ গ্রামের জাহির মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন কোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ বিচারক মোঃ মাহতাব হোসেন তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য গত বছরের ৫জুন সকালে পাকুড়িয়া গ্রামের কলেজ ছাত্রী (১৮) কলেজ যাওয়ার সময় বটতলা নামকস্থান থেকে মাহমুদের নেতৃত্বে জসিমসহ একদল লোক সিএনজিযোগে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। লোকজন দেখতে পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা আওয়াল বাদি হয়ে মাহমুদ ও জসিমসহ বেশ কয়েকজনকে আসামী করে মামলা করলে গত সোমবার উল্লেখিত আদালত মাহমুদের বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com