রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তানগরে গৃহকর্তার বাসায় চুরি ॥ গৃহপরিচারিকা পিতাসহ আটক ৩

  • আপডেট টাইম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার এক বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা চুরির অভিযোগে গৃহপরিচারিকা ও পিতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির আংশিক মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত হল, নরসিংদী জেলার রায়পুর উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সালা উদ্দিন (৪০), সালা উদ্দিনের কন্যা সোনিয়া (১৪) ও একই গ্রামের আব্দুল কাদিরের কন্যা তাসলিমা (১৫)। পুলিশ জানায়, শায়েস্তানগর এলাকার রফিক মিয়ার বাসায়  সোনিয়া কাজের বুয়া হিসেবে কাজ করছিল। গতকাল সকালে রফিক মিয়ার স্ত্রী চাবি রেখে বাথরুমে গেলে সোনিয়া আলমিরা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি সদর থানাকে অবগত করা হলে এসআই কৃষ্ণ মোহন কৌশল অবলম্বন করে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি আংটি ও ১টি কানের দুল উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির কথা স্বীকার করে। এসআই মোহন জানান, তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করলে চোরাইকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হবে। এব্যাপারে গৃহকর্তা বাদি হয়ে মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com