রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মানবতার সেবায় রোটারী ক্লাবের ভূমিকা প্রশংসনীয় ॥ প্রবাসী তাহিদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের নিয়মিত সাপ্তাহিক সভায় গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ত্রিলোক কান্তি চৌধুরী বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ-এর সেক্রেটারি এএসএম মহসিন চৌধুরী। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের এমডি আবুল কাশেমের বড় ভাই ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহিদ। এতে অংশ নেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান গফফার আহমেদ, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার রোটারিয়ান মোঃ তাজুল ইসলাম, রোটারিয়ান তকাম্মুল হোসেন কামাল, রোটারিয়ান তবারক আলী লস্কর, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান তজম্মুল চৌধুরী, রোটারিয়ান মোঃ শাহজাহান, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সেক্রেটারি হারুনুর রশিদ চৌধুরী প্রমূখ।
সভায় ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহিদ বলেছেন- বিশ্বজুড়ে মানবতার সেবায় রোটারী ক্লাব যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবি রাখে। নবগঠিত রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ করে সামাজিক দায়িত্ব পালন করেছে। তিনি এ ধরণের সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com