বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শচীন্দ্র কলেজ নামকরণটি সঠিক ছিল-শিক্ষা মন্ত্রণালয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ১৬২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৯৯৮ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নাগুরাস্থিত কলেজটি দানবীর শচীন্দ্র লাল সরকার ১০ (দশ) একর জায়গার উপর ৪ (চার) কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটি অনার্স পর্যায়ে উন্নীত হয়েছে। কিছুদিন পূর্বে একটি স্বার্থান্বেষী মহল শচীন্দ্র লাল সরকারকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং কলেজটির সুনামক্ষুন্ন করে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে শচীন্দ্র কলেজের নামকরণের শর্ত পূরণ হয়নি মর্মে মিথ্যা এজেন্ডা উত্থাপন করে এই বিষয়টি নিয়ে অহেতুক বির্তক সৃষ্টি হলে প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার কলেজ গর্ভনিং বডির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান এমপি’র দৃষ্টি আকর্ষণ করা সহ সাংবাদিকবৃন্দের মাধ্যমে হবিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন এবং এরই সাথে সাথে ব্যক্তিগতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নূরজাহান বেগম স্বাক্ষরিত স্মারক নং-৩৭.০০.০০০০.০৬৬.২৭.০০৪.১৪-১২৭ তারিখ ০৪/০২/২০১৫ইং শচীন্দ্র কলেজ নামকরণ যথাযথ হয়েছে মর্মে এক পত্র প্রদান করেন। শচীন্দ্র লাল সরকার কষ্টার্জিত অর্থে শচীন্দ্র কলেজ ছাড়াও বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ, শ্রীচৈতন্য সংস্কৃত মহাবিদ্যালয়, নীরদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলেজ মসজিদ, শ্যামসুন্দর সেবা ট্রাস্ট, হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে শিক্ষা বিস্তারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com