সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

কিডনী রোগে আক্রান্ত শিশু ইব্রাহিমকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ৪৬৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ৪ বছরের শিশু ইব্রাহিম কিডনী রোগে আক্রান্ত। সমাজের বিত্তবানদের সহযোগীতায় সে সুন্দরভাবে বাঁচতে পারে। সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের কৃষি শ্রমিক আব্দুর নুরের ছেলে। তার একটি কিডনী ইতিমধ্যে সম্পূর্ন বিকল হয়ে গেছে। অপর কিডনীটিও বিকল হওয়ার পথে। ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মনির হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন শিশু ইব্রাহিম। কিছু দিন পূর্বে ইব্রাহিমের প্রস্রাব বন্ধ হয়ে গেলে ডাঃ মোঃ মনির হোসেন পরীক্ষা নিরীক্ষার পর তার কিডনী অকেজোর বিষয়টি ধরা পড়ে। ইব্রাহিমের পিতা কৃষি শ্রমিক আব্দুর নুর (২৭) এর পক্ষে ইব্রাহিমকে ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়। গৃহিনী মা আছিয়া জানান, শিশু ইব্রাহিমের চিকিৎসায় ইতিমধ্যে শেষ সম্ভল একটি গরু ৩টি ছাগল সহ ঘরে থাকা হাঁস মুরগী বিক্রি করে এখন নিস্ব। এ অবস্থায় সরকারী অথবা বিত্তবানদের সহযোগিতা ছাড়া শিশু ইব্রাহিমকে বাঁিচয়ে রাখা সম্পূর্ণ রূপে অসম্ভব। তাদের কোনো ব্যাংক একাউন্ট নেই। তাই সুহৃদয় ব্যক্তিদের ০১৭৩৫-৩১২৬১৬ এই বিকাশ ও মোবাইল নম্বরে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com