মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে হবিগঞ্জে ডিএফএ’র র‌্যালি

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টকে সামনে রেখে হবিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন। মঙ্গলবার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়াম থেকে র‌্যালিটি বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও খেলোয়াড়রা অংশ নেন।
র‌্যালির নেতৃত্বে ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি শহিদুর রহমান লাল, সালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, কামাল উদ্দিন, এস এম আব্দুর রউফ মাসুক, আবুল কাশেম ও ফারুক আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com