বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ডাকাতিকালে জনতার হাতে আটক কুখ্যাত ডাকাত শিশু

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩
  • ৫৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতিকালে বি-বাড়িয়ার কুখ্যাত ডাকাত শিশু মিয়া (৩৫)কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে মাধবপুর উপজেলার সাকু সাইল গ্রামবাসী তাকে আটক করে। আটক শিশু বি.বাড়ীয়ার নাসির নগর উপজেলার গন্না ধরমন্ডল গ্রামে মঞ্জব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর রাতে ডাকাত শিশু তার দল নিয়ে মাধবপুর উপজেলার সাকু সাইল গ্রামের মতিউর রহমানের বাড়িতে ঢুকে লুটপাট চালায়। এ সময় পার্শ¦বর্তী লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ছুটে আসলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ডাকাতদের পিছু ধায়া করে সাকু সাইল মাঠে শিশু মিয়াকে আটক করে। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোর্পদ করে। ডাকাত শিশু মিয়া পুলিশ প্রহরায় মাধবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com