বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মেয়র জি কে গউছ ॥ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রার আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩
  • ৬৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ এবং সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
সভায় মেয়র জি কে গউছ বলেন- ৭ নভেম্বরের চেতনা ধারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রার চলমান আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন- ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। সেদিন সিপাহী-জনতা স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রা করেছিল।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডঃ হাজী নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদল নেতা ওয়াহিদুর রহমান তালুকদার, এম এ মন্নান, আব্বাছ উদ্দিন, কাউন্সিলর জুনায়েদ আহমেদ, মুজিবুর রহমান, আবুল হাসেম জুয়েল, সাইফুল ইসলাম জুয়েল, শফিকুর রহমান সিতু, শাহ আলম, মোর্শেদ আলম সাজন, হেলাল আহমেদ টিপু, নাছির উদ্দিন মাহীন, এডঃ সবুজ, গাজী আক্তার, শেখ মামুনুর রশিদ, আহমেদ জামান খান শুভ, আবুল কালাম সুমন, মুনসুর হাসীন, মামুন মিয়া, জামাল, রিপন, শাহেদ আলী রিপন, মনোহর আলী খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com