মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

নবীগঞ্জ উপজেলা জাতীয় কবিতা পরিষদের আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫
  • ৪৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় কবিতা পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনের লক্ষে গতকাল নবীগঞ্জ ওসমানী রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বিবিয়ানার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী। কবি হাবিবুর রহমান চৌধুরী শামীমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কবি এম.এ ওয়াহিদ লাভলু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আবু তালেব, কবি গোলাম রহমান লিমন, কবি দীপক দাশ, কবি এম.এ কাশেম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীকে আহ্বায়ক এবং হাবিবুর রহমান চৌধুরী শামীমকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট জাতীয় কবিতা পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক গোলাম রহমান লিমন, সদস্য দীপক দাশ, এম এ কাশেম, জান্নাতুল ফেরদৌস স্বর্ণা ও জোহুরা আবেদিন মান্না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com