শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সুন্নাতুয়াল জামায়াত ও ইসলামিক ফ্রন্টের জশনে জুলুছ

  • আপডেট টাইম রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আহলে সুন্নাত ওয়ালা জামায়াত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ-এর উদ্যোগে জেলা ইসলামী ছাত্রসেনা, রেজভীয়া কমিটি বাংলাদেশ, হিজবুর রাসুল (সাঃ) বাংলাদেশ, ইজপুর দরবার শরীফ, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, রাউদগাও দরবার শরীফ-এর সার্বিক ব্যবস্থাপনায় গতকাল শনিবার পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাাপিত হয়েছে। ওইদিন সকাল ১০টায় জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সভাপতি ডাঃ আলা উদ্দিন আল আবেদীর সভাপতিত্বে জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মুফতি বদরুর রেজা সেলিম ও জেলা ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা আমিরুল ইসলাম রামীমের পরিচালনায় মিলাদুন্নবী (সঃ) মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ ওয়াহেদ। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব কুতুবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জাফরী, জেলা সহ-সভাপতি মুফতি এম এ মমিন, জয়নাল আবেদীন, হাফেজ ইসমাইল হোসেন নোমানী, শেখ মাসুকুর রহমান, রেজভিয়া কমিটির নেতা মনির হোসেন, ইসমাইল রেজভী, ইউনুছ আলী সেলিম, আব্দুল মন্নান রেজভী, হিজবুর রাসুল (সঃ) কমিটি বাংলাদেশ-এর নেতা জালাল উদ্দিন আল আবেদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com