শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সরকার খেলাধুলা ও সংস্কৃতিতে সফল ভূমিকা রাখছে-আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫
  • ৫০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বর্তমান সরকারের আমলে বাংলাদেশের দামাল ছেলেরা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে বিশ্বের কাছে এক ক্রিকেট স্বর্গরাজ্য হিসাবেই সুপরিচিত ও রেকর্ড গড়েছে। খেলাধুলা মানুষের দেহ, মন স্বচ্ছল রাখে। তাই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। ডিজিটাল বাংলার রূপকার আওয়ামী সরকার খেলাধুলা ও সংস্কৃতি অঙ্গনে যে ভূমিকা রাখছে অতীতে কোন সরকার এ ধরনের সফলতা আনতে পারেনি।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে, উমরপুর যুব সংঘের উদ্যোগে টি ১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: আলমগীর চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আশিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মোঃ হাসান আলী, সাবেক মেম্বার মোঃ সফুল মিয়া, ইউপি সদস্য সাইদুর রহমান, ইউপি সদস্য মাসুক মিয়া, ইউপি সদস্য সামছু মিয়া, আওয়ামীলীগ নেতা অসিত রঞ্জন সূত্রধর, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী মোঃ লিমন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com