শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বিবিয়ানা অভিমুখে লংমার্চের পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তনের লক্ষ্যে সভা

  • আপডেট টাইম রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫
  • ৬৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে ১২ জানুয়ারী বিবিয়ানা অভিমুখে লংমার্চের পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তনের লক্ষ্যে এক সভা জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার আউশকান্দি-হীরাগঞ্জ বাজারে নবীগঞ্জ সচেতন নাগরিক সমাজের ভারপ্রাপ্ত সভাপতি শানুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরশেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা ডাঃ আজিজুর রহমান, আতাউর রহমান, বিশিষ্ঠ মুরুব্বী তজমুল হক, আব্দুল রেজ্জাক দর্জি, সিরাজ মিয়া, সাংবাদিক এম.এ আহমদ আজাদ, কিবরিয়া চৌধুরী, বুলবুল আহমদ, নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই দাবীতে কুয়েত আন্দোলন কমিটির আহবায়ক মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সদস্য সচিব আবু চৌধুরী, সচেতন নাগরিক সমাজের নেতা আব্দুল মুকিত, শিহাব আহমদ, মোবারক হোসেন শিপন, নাজমুল হোসেন চৌধুরী পলাশ, রকি পারভেজ, আকবর আলী, সাজু আহমদ, আল-আমিন প্রমুখ। সভায় নেতবৃন্দ বলেন, আগামী ১৮জানুয়ারী আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য বিবিয়ানা অভিমুখে লংমার্চের পূর্ব ঘোষিত তারিখ পিছানো হয়েছে। ব্যবসায়ী সমিতির নির্বাচনের পর সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বিবিয়ানা অভিমুখে লংমার্চের তারিখ ঘোষনা করা হবে। উল্লেখ্য, নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে সচেতন নাগরিক সমাজের অনেক নেতৃবৃন্দ ওই নির্বাচনে প্রার্থী হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com