শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শাহজালাল (রহঃ) একাডেমী এন্ড হাইস্কুলের ২০১৪ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
  • ৭৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৮ ডিসেম্বর রবিবার হযরত শাহজালাল (রহঃ) একাডেমী এন্ড জুনিয়র হাইস্কুল এর ২০১৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ উপলক্ষে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। প্রধান শিক্ষক কাওছার আহমদ ও সহ প্রধান শিক্ষক আবু তাহের মৌজুদীর যৌথ পরিচালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল  হকের সভাপতিত্বে শুরুতেই কোরআন তিলাওয়াত করেন ঈমান উদ্দিন এহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী এবং বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী হাজী   মোস্তফা কামাল। এতে আরো বক্তব্য রাখেন উদয়ের পথে বহুমূখী সমবায় সমিতির সভাপতি মাওঃ আনছারুল ইসলাম, এস.এম.সি এর সহ-সভাপতি জালাল উদ্দিন, সদস্য হাজী মিরাশ উদ্দিন, সদস্য ফারসু মিয়া মেম্বার, সদস্য ক্বারী জসিম উদ্দিন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু তাহের মৌজুদী, আঃ জলিল ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তণ ছাত্র মোঃ তালহা রাজু। এতে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, আক্তার হোসাইন, রুমান আহমদ, সুমা বেগম, রহিমা বেগম, নাঈমা বেগম, উদয়ের সদস্য আতাউর রহমান, আব্দুল ওয়াহিদ, আব্দুল আহাদ, হাফেজ রুহুল আমীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। অতপর মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন সমাবেশের প্রধান অতিথি সাংসদ এম.এ মুনিম চৌধুরী বাবু। উল্লেখ্য, পুরষ্কারগুলো সরবরাহ করেন তাহিরপুর ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com