বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ॥ উপজেলা চেয়ারম্যান তাহেরের বিরুদ্ধে থানায় অভিযোগ ॥ সংঘর্ষে আহত ১২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভা নির্বাচনে নিষিদ্ধ দিনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক কলেজ শিক্ষক। এ বিষয়ে রিটার্ণিং অফিসারের কাছেও এক প্রার্থী অভিযোগ দিয়েছেন। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোন মূল্যে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখবেন বলে জানিয়েছেন রিটার্ণিং অফিসার এবং থানার ওসি।
এলাকাবাসী জানায়, রোববার নির্বাচনের প্রচারণার দিন শেষ হয়। কিন্তু গতকাল সোমবার উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের নেতৃত্বে ৫০/৬০ জন লোক পৌর এলাকার উত্তর আমকান্দি গ্রামে প্রচারণা চালাতে যায়। এ সময় তারা ওই কেন্দ্রে চেয়ারম্যানের ভাতিজা মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রুবেল ওই কেন্দ্রে যদি ফেল করে তবে এর পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়। তাৎক্ষিণক উপস্থিত জনতা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার প্রতিবাদ জানায়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোমেন আলী (৩৫) ও প্রভাষক আব্দুল হামিদ আহত হন। গুরুতর অবস্থায় মোমেন আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বিকেলে রিটার্ণিং অফিসারের কার্যালয় ঘেরাও করে। তখন পুলিশ লাঠিচার্জ করলে রুবেল (৩০), রাসেল (৩৫) ও হাজী দুলাল মিয়া (৪০)সহ অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পরে রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বিষয়টির আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এদিকে ঘটনার খবর পেয়ে উত্তর আমকান্দি গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ গেলে উপজেলা চেয়ারম্যান কেটে পড়েন। এ বিষয়ে প্রভাষক আব্দুল হামিদ বাদি হয়ে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে মেয়র প্রার্থী নাজিম উদ্দিন সামছু রিটার্ণিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নির্বাচন কমিশন, হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর জানান, একটি অভিযোগ পেয়েছি। এখানে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, কেউ বিশৃংখলা করলে কোন ছাড় দেয়া হবেনা। যেকোন মূল্যে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিকর। তিনি আইনশৃংখলা বিষয়ে বলেন, প্রতিটি কেন্দ্রে ১৭ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ৩টি মোবাইল কোর্ট, ১টি স্ট্রাইকিং ফোর্স, ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন আনসার ও ১২ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনে আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, অভিযোগ একটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনে কেউ কোন বিশৃংখলা করতে পারবেনা। ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে। যেকেউ হলেও তাকে ছাড় দেয়া হবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com