শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে আলোচনা সভায় মাওলানা আশরাফ আলী ॥ স্বাধীনতার ৪৩ বছর পর জাতি আজও স্বাধীনতার সুফল পায় নাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষক সোহেল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজ সেবক তৌহিদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আশরাফ আলী বলেন, যে দেশের সীমান্তে অহরহ পাখির মত গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতা হরণ করা, গণতন্ত্র বিপন্ন, মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে, এ দেশের স্বাধীনতা আজ অরক্ষিত। আরো বলেন স্বাধীনতার ৪৩ বৎসর পর স্বাধীনতার পক্ষের বিপক্ষের কথা বলে আজ জাতিকে দ্বিধা বিভক্ত করা হচ্ছে। অথচ বাংলাদেশের পর অনেক দেশ স্বাধীন হয়ে আজ আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ম্যানেজিং কমিটির সদস্য মাস্টার আব্দুল মালিক, মোঃ আক্কাছ আলী, আজিজুর রহমান, কাজী মনিরুজ্জামান, শিক্ষক হাফেজ লুৎফুর রহমান, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সামস উদ্দিন, রফিকুল ইসলাম, আলী বাহার, সাংবাদিক মোঃ শওকত আলী, মোঃ সুবিন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com