শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সিডিসি’র ব্যবস্থাপনায় বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কর্মসুচীতে নতুন ৮ টি রিক্সা-ভ্যান হস্তান্তর করেছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ৪৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিডিসি’র ব্যবস্থাপনায় বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কর্মসুচীতে নতুন ৮ টি রিক্সা-ভ্যান হস্তান্তর করেছে হবিগঞ্জ পৌরসভা। এ নিয়ে ওই কার্যক্রমে পৌর এলাকায় রিক্সা-ভ্যানের সংখ্যা দাড়িয়েছে ১৯ টি। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় হবিগঞ্জ পৌর ভবন প্রাঙ্গনে সিডিসি ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে রিক্সা-ভ্যানগুলো হস্তান্তর করেন প্যানেল মেয়র-১ পৌর কাউন্সিলর পিয়ারা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, শেখ নূর হোসেন, দিলীপ দাস, মোঃ আলমগীর, গৌতম কুমার রায়, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, সিডিসি ফেডারেশন সভাপতি মোঃ আরব আলী, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন প্রমুখ। রিক্সা-ভ্যান ও বাঁশি হস্তান্তরকালে পৌর পরিষদের সদস্যবৃন্দ নিরবিচ্ছিন্ন ও আন্তরিকতার সাথে বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কর্মসুচী পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com