বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ॥ লাখাই’র সাবেক ইউপি চেয়ারম্যান মোশাহিদের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৬৬৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুর্শেদ কামাল তালুকদার ওরফে মোশাহিদ (৩৭) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ১১ টার দিকে মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মুর্শেদ কামাল তালুকদার ওরফে মোশাহিদ, বামৈ ইউনিয়ন চেয়ারম্যান ও লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ ও লাখাই উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম গতকাল সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে আন্তঃনগর কালনী এক্সপ্রেস যোগে ঢাকা রওয়ানা দেন। ট্রেনটি সিলেটগামী অপর আন্তঃনগর পারাবত এক্সপ্রেসকে পাস দিতে মাধবপুর উপজেলার হরষপুর স্টেশনে দাড়ায়। এ সময় মুর্শেদ কামাল তালুকদার ওরফে মোশাহিদ পানির জন্য ষ্টেশনের ফ্ল্যাটফর্মের দোকানে যান। পানি নিয়ে রেল লাইন অতিক্রম করে কালনী ট্রেনে উঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নীচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে মুর্শেদ কামাল তালুকদার এর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে লাখাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদসহ তার আত্মীয় স্বজন ঘটনাস্থলে ছুটে যান। পরে জিআরপি পুলিশের সহায়তায় মোশাহিদের টুকরো টুকরো দেহ উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চেয়ারম্যান মোশাহিদের লাশ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে নিয়ে আসা হয়। এখানে বাদ আছর তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় এডভোকেট আলহাজ্ব আবু জাহির এমপি, লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, সাবেক উপজেলার চেয়ারম্যান রফিক আহমেদ, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজ, এনজিও সংস্থা ‘চৌকস’ এর চেয়ারম্যান রফিকুল হাসান চৌধুরী তুহিন, ছাত্রলীগের সাবেক নেতা এডভোকেট সুলতান মাহমুদ, করাব ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল রানা এবং দলীয় নেতা-কর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
পরে তার শ্বশুর বাড়ি রিচি শাহী ঈদগা মাঠে দ্বিতীয়, বুল্লা বাজারে তৃতীয় শেষে তার গ্রামের বাড়ি বেগুনাই নিয়ে যায়ো হয়। সেখানে লাশ নিয়ে যাবার পর গ্রামের শোকার্ত মানুষ ছুটে আসে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরে সেখানে চতুর্থ জানাযা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ কামাল তালুকদার মুশাহিদের রেল দুর্ঘটনায় অকাল মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ৪নং ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন তার আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com