শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচং হাসপাতাল সড়কটি দেখার যেন কেউ নেই !

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং হাসপাতাল এর প্রবেশদ্বার ও অভ্যন্তরে খানা-খন্দকে ভগ্ন রাস্তাটি দেখার যেন কেউ নেই। এই ভগ্ন রাস্তাটিতে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ঘটছে অহরহ দূর্ঘটনা। বানিয়াচং উপজেলার ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদানের একমাত্র স্থান এই হাসপাতালটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন মুমূর্ষ রোগীকে যাতায়াত করতে হয়। রোগী বহনকারী গাড়ী ও এ্যাম্বুলেন্সের ঝাঁকুনীতে প্রসূতি মায়েরাসহ রোগীদের যন্ত্রণা আরো বৃদ্ধি পায়। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা ডাক্তারের কাছে পৌছার আগেই মৃত্যুর দ্বারপান্তে পৌছে যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটির এ বেহাল দশায় পড়ে থাকলেও সরকারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিসহ কারো নজরেই পড়ছে না। এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা গরীব হোসেন মহল্লার তোফাজ্জ্বল মিয়া এ প্রতিনিধিকে জানান, বানিয়াচংয়ের হাসপাতালে রাস্তার কথা মনে হলে চিকিৎসার জন্য হাসপাতালে আসতে ইচ্ছে করে না। এ ধরনের আরো অনেক রোগী আক্ষেপ করে জানান, এই হল আমাদের বানিয়াচংয়ের যোগাযোগ ব্যবস্থা, এই হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি রাস্তার দশা যদি এরকম হয়, তাহলে অন্য রাস্তাগুলোর অবস্থা কেমন হবে তা বলার উপেক্ষা রাখে না। যথাযথ কর্তৃপক্ষকে জনস্বাথে দ্রুত এ রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবী জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com