রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীন ডাক্তারদের বরণ অনুষ্ঠানে ডাঃ মুশফিক চৌধুরী ॥ বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করছে

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় নব নিয়োগপ্রাপ্ত ৪২ জন চিকিৎসকদের সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্টিত হয়েছে। জেলা বিএমএর উদ্যোগে গতকাল রাতে স্থানীয় স্কাই কুইন রেস্টুরেন্টে তাদের এ সংবর্ধান প্রদান করা হয়। জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমএ’র সহ-সভাপতি ও পরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, হবিগঞ্জ সদর হাসপাতালে তত্বাবাধায়ক ডাঃ মোঃ সারোয়ার আলম, জেলা বিএমএ’র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক ডাঃ দেবপদ রায়, সিনিয়র সদস্য ডাঃ মোঃ জমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ। জেলা বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডাঃ মুখলিছুর রহমান উজ্জলের পরিচানায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন-সদর হাসপাতালের আরএমও ডাঃ মহসিন করিম, ডাঃ শহীদুল ইসলাম, ডাঃ প্রদীপ কুমার দাশ, ডাঃ অর্ধেন্দু দেব, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ প্রবাদ চন্দ্র দেব প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন ডাঃ সৈয়দ এম আবরাব জাবের, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ প্রমূখ।
সভাপতি’র বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের দৌড়গৌড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করে যাচ্ছে। অতীতে কোন সরকারের আমলে এত ডাক্তার নিয়োগ দেয়া হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গ্রামে গ্রামে হেলথ কমিউনিটি সেন্টার তৈরী করে ডাক্তার নিয়োগ করছে।
তিনি নবীন ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্ব-স্ব কর্মস্থলে উপস্থিত হয়ে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com