বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জ সীমান্তে অশ্লীল নৃত্য-জোয়ার আসর ॥ ধ্বংসের পথে যুবসমাজ ॥ তদন্ত অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে-অতিরিক্ত ডিআইজি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ দেশের বিভিন্ন স্থান থেকে ভাড়া করে আনা অল্প বয়সী নষ্টা রমনীদের দিয়ে প্রতি রাতেই যাত্রা পালার নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার বিশাল আসর। প্রতি রাতেই লক্ষ লক্ষ টাকা কামাই করছে একটি প্রভাবশালী চক্র। এসব অসামাজিক কার্যকলাপের ফলে একদিকে সচেতন মহলে তীব্র ক্ষোভের পাশাপাশি আইন শৃংখলার অবনতি ঘটছে। স্থানীয় প্রশাসনের নিরবতায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এসব অবৈধ কর্মকান্ড চলছে নবীগঞ্জের নিকটবর্তী মৌলভীবাজার মডেল থানার খলিলপুর ইউনিয়নের বাহাদুরপুর প্রকাশ দাউদপুরের সন্নিকটে প্রায় ২৫/২৬দিন ধরে। এর পাশাপাশি একই ইউনিয়নের সাধুহাটি গ্রামে চলছে গত ৪দিন ধরে। শেরপুরে চলছে গত ৩দিন যাবৎ। অবৈধ পথে টাকা কামাইয়ের হুলি খেলায় মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী চক্র। অভিযোগ উঠেছে সরকার দলীয় কিছু নেতাদের মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের প্রতিরাতেই সেলামী দিয়ে নির্বিঘেœœ চালিয়ে যাচ্ছে যাত্রা পালার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। এর প্রতিবাদে সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে ব্যাপক সাড়া জাগে। তবে সবাই চায় এসব অবৈধ কর্মকান্ড দ্রুত বন্ধ হোক।
এ ব্যাপারে গতকাল সোমবার বিকেল ৫টায় মৌলভীবাজারের সাধুহাটি থেকে যাত্রা পালার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের মাইকিং করতে আসা প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো খ- ১১-৩০৯৪) এর চালক সুহেল চৌধুরী ও ধারাভাষ্যকার মনির আলীকে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দিতে আটক করলে তারা আর কোন দিন ওই এলাকায় এসব অবৈধ কর্মকান্ডের মাইকিং না করার মৌখিক অঙ্গিকার করে ছাড়া পায়। ওই যাত্রার নামে অশালীন নৃত্য ও জুয়ার আসরের সম্পর্কে সিলেট বিভাগীয় অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই সংক্রান্ত সংবাদ আমাদের কাছে নেই বা কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com