শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

মাধবপুরে লিগ্যাল এইড কমিটির আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুরে প্রত্যয় উন্নয়ন সংস্থার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহযোগীতায় লিগ্যাল এইড কমিটির আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর   আদাঐর ইউপি কার্যালয়ে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আনিসুর রহমান চৌধুরী, কমিউনিটি ফ্যাসিলেটেটর মোঃ জালাল উদ্দি জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মোঃ মঈন উদ্দিন। সভায় বক্তারা বলেন আমরা দরিদ্র গরীব মানুষের বিনা মূল্যে আইনের সহায়তা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন প্রচার মতবিনিময় সভা এবং উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও লিগ্যাল এইড সেবাকে তৃণমূল পর্যায়ে পৌছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছি। যাতে সুবিধা বঞ্চিত অসহায় দরীদ্র জনগোষ্টী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।
সভার সভাপতি ইউপি চেয়ারম্যান মীর খোরশেদ আলম বলেন, আমরা আদাঐর ইউপির গরীব মানুষের ন্যায্য অধিকার প্রাপ্তির লক্ষে লিগ্যাল এইডের স্মরণাপন্ন হব এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। ইউপি সদস্যা মোছাঃ পারভীন আক্তার বলেন, জেলা লিগ্যাল এইড কমিটির নিকট আমাদের দাবী যাতে গরীব মানুষ আরও সহজে তাদের আইনি সেবা পায়।
সভায় আরও বক্তব্য রাখেন- মোঃ তোফাজ্জল হোসেন খাঁন, পিযুশ দাস, শারমিন আক্তার, মোঃ ফারুক মিয়া, মোঃ গোলাপ খাঁন ও আব্দুল আহাদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com