শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচং আইডিয়েল কলেজে আহমদ জুলকার নাইন এর আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
  • ৫১৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধ ॥ নব প্রতিষ্ঠিত বানিয়াচং আইডিয়েল কলেজে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী দেওয়ান আহমদ জুলকার নাইন। গতকাল কলেজ এর অফিস কক্ষে সকাল ১১ টার দিকে কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ১ নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান’র কাছে নগদ দুই লাখ টাকা অনুদান প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সর্দার সাহেদ আলী, অধ্যক্ষ মোঃ মনসুর আলম ভূইয়া, ইংরেজী প্রভাষক মোঃ জসিম উদ্দিন, শেখ আব্দুল জব্বার মেম্বার, মতিউর রহমান মতি, রাজধন দাস প্রমূখ। এ অনুদান প্রদান এর মাধ্যমে আহমদ জুলকার নাইন অত্র কলেজের আজীবন সদস্য পদে অধিষ্ঠিত হলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে  আহমদ জুলকার নাইন বলেন, আইডিয়েল কলেজের পথ চলায় ভবিষ্যতেও যে কোন উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com