শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে পাওনা টাকা নিয়ে পিটিআই এলাকার অর্কিট সাজঘরে হামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শহরের পিটিআই রোড এলাকার অর্কিট সাজঘরে হামলা চালিয়েছে একদল যুবক। হামলাকারীরা এসময় দোকানটি ব্যাপক ভাংচুর করে নগদ ৩০ হাজার টাকা লুট ও বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। দোকানের মালিক সাহেদ আহমদ বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনায় দোকানের মালিক পশ্চিম ভাদৈ গ্রামের আরজু মিয়ার পুত্র সাহেদ আহমদ বাদী হয়ে সদর উপজেলার রিচি গ্রামের ফুল মিয়ার পুত্র ফজলু মিয়া (৩৫), আহাদ মিয়া (২৩) ও সফিক মিয়ার পুত্র সাইদুর রহমানকে আসামী করে একটি মামলা দায়ের করে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১০টায় পিটিআই রোড সংলগ্ন বাদীর অর্কিট সাজঘরের সামনে ফজলু মিয়ার কাছে পাওনা টাকা চায় সাহেদ মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উল্লেখিতরা সাহেদ মিয়ার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় সাহেদ মিয়াকেও বেধড়ক মারধর করা হয়।
ঘটনার খবর পেয়ে সদর থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্যরে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। দোকানের মালিক শাহেদ আহমেদ জানান- হামলার কারণে তার দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com