বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মাকে পেট কেটে খুন করল কুলাঙ্গার পুত্র

  • আপডেট টাইম বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
  • ৭০৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে পেট কেটে মাকে খুন করেছে এক পুত্র। পরে রাস্তা থেকে মায়ের লাশ রিক্সায় করে ১ কিলোমিটার দুরে বাড়িতে ফেলে রেখে সে চম্পট দেয়। নিহত মহিলার নাম হালেমা বানু (৬০)। তিনি মিরাশী গ্রামের মরম আলীর স্ত্রী। ঘাতক পুত্রের নাম সফিক মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে হালেমা বানু তার মেয়েকে জমি কাগজ করে দেওয়ার ব্যাপার নিয়ে ছেলে সফিক মিয়ার সাথে আলাপ করেন। কিন্তু সফিক মিয়া তার বোনকে কাগজ করে দেয়ার ব্যাপারে আপত্তি জানায়। এ নিয়ে মা-পুত্রের মধ্যে বিরোধ সৃষ্ঠি হয়। এর পর দিন মা হালেমা বানু তার পিতার বাড়ি রাজাকোনা গ্রামে বেড়াতে চলে যান। সেখানে সপ্তাহ দিন অবস্থান করে গতকাল সকালে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল ৯টার দিকে হালেমা বানু তারাসুল গ্রামে আজগর আলীর বাড়ীর সামনে পৌছামাত্র পুত্র সফিক মিয়া ধান কাটার কাঁচি দিয়ে মা’র পেট আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান হালেমা বানু। পরে মায়ের লাশ রিক্সাযোগে প্রায় ১ কিঃ মিঃ দূরে মিরাশী গ্রামে তার নিজ বসত ঘরে ফেলে রেখে ঘাতক পুত্র সফিক পালিয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট থানার এস.আই আব্দুল মালিকসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হালেমা বানুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।  এলাকাবাসী জানান, প্রায় ৩ বছর আগে মা হালেমা বানু তার জমিজমা বিক্রি করে পুত্র শফিককে বিদেশ পাঠিয়েছিলেন।  কিন্তু বিদেশে বেশী দিন স্থায়ী না হয়ে দেশে ফিরে আসে শফিক। কারণে অকারণে তার স্ত্রীর পাশাপাশি মাকেও মারধর করত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com