শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে স্কয়ার টেক্সটাইলে সংঘর্ষের ঘটনায় ২টি মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার শিল্পাঞ্চলে স্কয়ার গ্র“পের নির্মানাধীন টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্টসহ চাঁদাবাজি মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে মাধবপুর থানার এসআই মোজাফফর হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে স্কয়ার গ্র“পের কর্মকর্তা-কর্মচারিরা তাদের সীমানা প্রাচির সংলগ্ন স্থানীয় বাসিন্দা শহিদ মিয়া, ইসমাইল মিয়া ও হাছন আলী চৌধুরীর প্রায় ১ একর ভূমি জবর দখল করতে গেলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫৭ রাউন্ড শর্টগানের গুলি ও ১৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। এ সময় ৪ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়। এ ঘটনায় বুধবার ভোর রাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন বাদী হয়ে শহিদ মিয়া, ইসমাইল মিয়া, হাছন আলী চৌধুরী, ইব্রাহীম, লিটন, আক্কাস, ফরহাদসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও আঘাত করার অপরাধে মামলা দায়ের করেছেন। এদিকে মিলের মানব সম্পদ কর্মকর্তা ইফতেকার সুয়াইব বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে চুরি ও চাঁদাদাবির ঘটনায় বুধবার সকালে অপর একটি মামলা দায়ের করেছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, এলাকার সাধারন লোকজন চরম আতংকে দিনাতিপাত করছেন। তারা জানান, শিল্পের মালিক পক্ষের পছন্দনীয় ভূূমি তাদের অনুকুলে ছেড়ে না দিলেই চাঁদাবাজীসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা সহ কখনো কখনো শারীরিক নির্যাতনও করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com