শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ডাকাত-পুলিশ সংঘর্ষে ওসিসহ ৩ পুলিশ আহত ॥ ২ ডাকাত আটক

  • আপডেট টাইম সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে ডাকাত-পুলিশ সংঘর্ষে ওসিসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে এক ডাকাত আহত হয়েছে। ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এরা হচ্ছে-সানাবই গ্রামের ইদু মিয়ার ছেলে নোমান মিয়া (২৮) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে ফরিদ মিয়া (২৭)। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে উচাইল সড়কে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে-ওই রাতে উচাইল সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে হবিগঞ্জ মডেল থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়ে। এতে নোমান মিয়া পায়ে গুলিবিদ্ধ হয়। শেষ পর্যন্ত পুলিশ নোমান ও ফরিদকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটক নোমান ও ফরিদের বিরুদ্ধে ডাকাতি ও সিএনজি চুরিসহ একাধিক মামলা রয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন-ওসি নাজিম উদ্দিন, এসআই ইকবাল বাহার ও কনস্টেবল ইয়াসিন। এ ব্যাপারে এসআই ইকবাল বাহার বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com