বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রাথমিক সমাপনি পরীক্ষা দেওয়া হলো না! নবীগঞ্জে গোপনে বিয়ে দেওয়া হলো ফারজানাকে

  • আপডেট টাইম সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ এক প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর বিয়ে গোপনে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, সিলেটের ওসমানীনগরের রাইকদাড়া গ্রামের ফারজানা নামের এক শিশুর বিয়ের দিনক্ষণ নির্ধারন করা হয় ২০ নভেম্বর। এ খবর পেয়ে বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার, মানবাধিকার কর্মী ও স্থানীয় এলাকাবাসী  খবর জেনে ফারজানার সৎ মা ছালেখা বেগমকে তার বাড়ীতে গিয়ে দফায়-দফায় বুঝিয়ে ছিলেন। কিন্তু কাজ হয়নি। স্থানীয় কিছু বখাটের প্ররোচনায় আসন্ন প্রাথমিক সমাপনি পরীক্ষা দেওয়ার আগেই কনের বাড়ীতে বিয়ের অনুষ্টান করতে না পেরে গতকাল রবিবার প্রবাসী বর শাহাজাহানের বাড়ী নবীগঞ্জের দীঘলবাক গ্রামে সম্পাদন হয়েছে ফারজানার বিয়ের কাজ।
ফারজানা বেগম শুভ ওসমানীনগর উপজেলার দয়ামীর আব্দুছ ছোবহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার বাড়ী একই উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামে হলেও স্থায়ীভাবে বসবাস করছে দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া গ্রামে। ফারজানার বাবার নাম আব্দুল বারী ও মাতা মিনারা বেগম। স্কুলের রেকর্ড অনুযায়ী তার জন্ম সন ১০ জানুয়ারী ২০০১ ইংরেজী, তবে ভূয়া জন্ম সনদে তার বয়স ১৮ দেখানো হয়েছে। সে এবারের প্রাথমিক সমাপনি পরীক্ষার্থী বলেও জানাগেছে।
বিয়ের খবর পেয়ে নবিগঞ্জ উপজেলার প্রশসানিক কর্মকর্তাগণ বর শাহজাহানের বাড়ী পরিদর্শন করে ফারজানার বিয়ের সত্যতা পেয়েছেন। এ ব্যপারে বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল বলেন, শীঘ্রই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ বলেন মেয়েটির বিয়ে বন্ধে সৎ মা কে আইনের শাস্তি সম্পর্কে অবগত করার পরও এ বিয়ে পড়ানোতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। দীঘলবাক ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আফতাব উদ্দিন ও ফখরু মিয়া জানান, জন্ম সনদ অনুযায়ী ফারজানা সাবালিকা। তাই তাদের কিছু বলা বা করার নেই। প্রাইমারী স্কুলে পড়ূয়া ফারজানা বেগমের নামে ভুয়া জন্ম সনদ দিয়ে বাল্য বিয়ে দেয়ার সৃষ্টিকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com