শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সৌদি আরব প্রবাসীর ১৫ ভরি স্বর্ণ, সাড়ে ৯লাখ টাকা ও মোটর সাইকেল নিয়ে গেছে আপন ভাই

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় এক সৌদি আরব প্রবাসীর বাসা থেকে ১৫ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৯ লাখ টাকা ও একটি মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেছে আপন ছোট ভাই। এই ঘটনায় নির্বাক হয়ে পড়েছেন সৌদি আরব প্রবাসী মীর্জা বজলুর রহমান।
জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলার কামালখানী গ্রামের মীর্জা লাল মামুদের মেজো ছেলে মীর্জা বজলুর রহমান দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছেন। তার পরিবার হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় থাকে। গত সোমবার সকালে বজলুর রহমানের স্ত্রী নুরজাহান আক্তার পারভীন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গেলে কয়েজুর রহমান ও তার কয়েকজন সঙ্গী বাসায় অবস্থান করছিলেন। বাসা খালি পেয়ে সুকেচের ড্রয়ার ভেঙ্গে কয়েজুর রহমান সাড়ে ১৫ ভরি স্বর্ণ, বড়ভাই কর্তৃক প্রেরিত নগদ সাড়ে ৯ লাখ টাকা ও দেড় লাখ টাকা মূল্যের ডিসকভারী ১৫০ সিসি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। নুরজাহান আক্তার পারভীন ঘরে এসে এই অবস্থা দেখে হতবাক হয়ে যান এবং সবাইকে খবর দেন। পরে মোবাইলে কয়েজর রহমানের সাথে যোগাযোগ করা হলে সে জানায় বাসার জমি ক্রয় করার জন্য স্বর্ণালংকার ও মোটর সাইকেল বিক্রির জন্য নিয়ে গেছে। একাউন্টে থাকা বড় ভাই বজলুর রহমান কর্তৃক প্রেরিত সাড়ে ৯ লাখ টাকা এবং ঐ টাকা মিলিয়ে বাসার জায়াগা রেজিস্ট্রির জন্য বিক্রয়কারীকে সমজাইয়া দিব। কিন্ত এর পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বজলুর রহমান আশংকা করছেন কয়েজুর রহমান বিদেশে পালিয়ে যেতে পারে। তার কাছে কাতারের ভিসা ও টিকেট করা রয়েছে। এ ব্যাপারে তার স্ত্রী নুরজাহান আক্তার পারভীন ১৪ নভেম্বর রাতে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে তা ৪১৮ ও ৩৮০ ধারায় এফাইআর করা হয়। মামলার নাম্বার ২০/৩৩৯।
নুরজাহান আক্তার পারভীন জানান, তার স্বামী শহরে একটি জায়গা ক্রয় করার জন্য টাকাগুলো ছোটভাইর একাউন্টে প্রেরন করেছিলেন। স্বর্ণগুলো তিনি বিয়ের সময় উপহার পেয়েছিলেন এবং পরে অল্প অল্প করে সংগ্রহ করেন। জমি ক্রয়ের জন্য তাদের ১৭ লক্ষ টাকা প্রয়োজন ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com