শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান সনজু কুমিল্লা থেকে অপহরণ ঢাকা থেকে ৫ লাখ টাকায় মুক্ত

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০১৪
  • ৬২২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ৫ লাখ টাকা মুক্তিপন দিয়ে ২২ ঘন্টা পর মুক্ত হলেন চুনারুঘাটের আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। শনিবার সন্ধ্যায় কুমিল্লা বাস ষ্টেশন থেকে তাকে অপহরন করা হয়। অপহরনের ২২ ঘন্টা পর গতকাল বিকেলে ঢাকা থেকে তিনি মুক্ত হন। তিনি বর্তমানে হাসপাতালে আছেন বলে জানা গেছে। অপহৃত চেয়ারম্যান সনজু ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এলাকাবাসিরা জানান, গত সপ্তাহে চেয়ারম্যান সনজু স্ব-পরিবারে বেড়াতে কক্সবাজার যান। সেখানে ৫ দিন অবস্থান করে স্ত্রী সেমা চৌধুরী ও দু’সন্তানকে বাড়ী পাঠিয়ে দিয়ে তিনি চট্টগ্রাম থেকে যান। শনিবার সন্ধ্যায় তিনি একটি কর্মশালায় অংশ নিতে বাস যোগে কুমিল্লা আসেন। চেয়ারম্যান সনজু জানান, তিনি কুমিল্লা বাস ষ্ট্যান্ডে আসার পর একদল দুর্বৃত্ত তাকে অপহরন করে। অপহরণকারীরা তাকে একটি মাইক্রোতে তোলার পর পরই দুর্বৃত্তরা তাকে কিছু শুকিয়ে দেয়। এর পর তিনি আর কিছু বলতে পারেন নি। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে একটি ভবনের ভেতর আবিস্কার করেন। এদিকে অপহরণকারীরা সনজুর মোবাইল থেকে তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে সনজুকে অপহরনের কথা জানায় এবং মুক্তিপন হিসেবে ২০ লাখ টাকা দাবী করে। অন্যথায় হত্যার হুমকী দেয়। পরে অপহরণকারীদের সাথে একাধিকবার ফোনালাপ ও সনজুর সাথে আলোচনা করে দুর্বৃত্তরা সর্বশেষ ৫ লাখ টাকা দাবীতে অনড় থাকে। এ সময় চেয়ারম্যান সনজুকে মারধর করে দুর্বৃত্তরা। পড়ে নিরূপায় হয়ে দুর্বৃত্তদের দেয়া নম্বরে বিকাশে ৫ লাখ টাকা প্রেরণ করা হয়। বিকাশে প্রেরিত টাকা ক্যাশ করার পর অপহরণকারীরা চেয়ারম্যান সনজুকে ঢাকার বিমান বন্দর এলাকায় মুক্ত করে দেয়। উদ্ধারের পর চেয়ারম্যান সনজুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে চেয়ারম্যান সনজু অপহরনের খবরটি মুহুর্তে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com