শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জের লতিফপুর থেকে ৭ জুয়ারীকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪
  • ৮৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দেবপাড়া ইউনিয়নের হোসেন পুর (লতিফপুর) গ্রামের আলাউদ্দিনের বাড়িতে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ উলা ও এএসআই বজলু এর যৌথ অভিযানে জুয়ারীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে হোসেনপুর গ্রামের গ্রামের ইজাজ উলার পুত্র রহিম (৩৮), মাতাব উদ্দিনের পুত্র কাইয়ূম (২৫), আলাউদ্দিনের পুত্র হারুন মিয়া (২৫), দূর্লভপুর গ্রামের ছনর মিয়ার পুত্র আজাদ (৩৫), তাহিদ উলার পুত্র নূরুল ইসলাম (৪৫), শিয়ালের পুঞ্জি গ্রামের আতই উল্লার পুত্র আব্দুস সহিদ (৩০) ও সিলেটের ওসমানী নগরের ছমির উদ্দিনের পুত্র ফজলু মিয়া (২৮)। এসময় তাদের কাছ থেকে নগদ ১১’শ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com