স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ফাষ্টফুড, কপি হাউজ, বার্গারের দোকানসহ বিভিন্ন রেস্টুরেন্ট মিনি পতিতালয়ে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর থানার ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ এসব অসামাজিক কার্যকলাপের রেষ্টুরেন্ট থেকে অভিযান চালিয়ে সিসি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। তবে পুলিশকে সহযোগিতার অভিযোগে ফাষ্টফুড দোকানদারদের হামলায় এনাম আহমেদ নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ জানায়, এলাকাবাসীর অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসব রেস্টুরেন্টে কবুতরের কোপের মতো কেবিন আছে। কোন কোন রেস্টুরেন্টের এই কেবিন গুলো ঘন্টা হিসাবে ভাড়া দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে। বেশিরভাগ স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসবে বসে আমোদপূর্তি করেন। যা ভিডিও ফুটেজে দেখা যায়। এ ছাড়া অনেক সময় এসব সুযোগ কাজে লাগিয়ে মালিকরা অবৈধ ফায়দা লুটার আশায় এদেরকে ব্লেকমেইল করা হয়। শহরের বেবিষ্ট্যান্ড মোড় থেকে রাজনগর, কলেজ কোয়ার্টার হয়ে শ্মশানঘাট পর্যন্ত এ অভিযান পরিচালনায় সবগুলো রেষ্টুরেন্টেই এসব অবৈধ কার্যকলাপ চলে। এখান থেকে অনেক শিক্ষার্থীদেরকে ড্রেস পরিহিত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ তাদের আটক করে সতর্ক করে ছেড়ে দেয়।
ওসি বলেন, প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আদালতে প্রেরণ করা হবে। অভিভাবকদেরকেও তাদের ছেলেমেয়েদের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানান। সিসি ফুটেজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, যাচাই বাছাই করা হচ্ছে। পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।