মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশে কৃষি জমি সুরক্ষা ও এর অপরিকল্পিত ব্যবহার রোধ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাধবপুরে তিন ফসলি উর্বর কৃষি জমি ভরাটের হিড়িক পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ধরনের অনুমোতি ছাড়াই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে গভীর গর্ত করে মাটি তুলে বিক্রি করা হচ্ছে। উপজেলার বেজুড়া, বুল্লা, শিমুলঘর, আন্দিউড়া, ধর্মঘর, ছাতিয়াইন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায় নি অভিযোগ ভূক্তভোগীদের। অবৈধ ড্রেজার মেশিন দিয় বে-আইনিভাবে উর্বর তিন ফসলি জমিতে গভীর গর্ত কূড়ে শ্রেণী পরিবর্তন করছে। অপর দিকে ওই জমির মাটি পার্শ্ববর্তী জমি ভরাট করছে। এভাবেই চলছে জমির শ্রেণী পরিবর্তন। করছে পরিবেশের ভারসাম্য নষ্ট। যা সুস্পষ্টভাবে কৃষি জমি সুরক্ষা আইনের লঙ্ঘন। যাহাতে জেল ও জরিমানা বিধান থাকলে স্থানীয় প্রশাসন তা প্রয়োগ করছে না। এতে ভূক্তভোগী শ্রেণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূমি অফিসের এক শ্রেণীর দূর্নীতিবাজ কর্মচারীদের সাথে আতাত করে উপজেলার সর্বত্র কৃষি জমিতে অবৈধ যজ্ঞ চলে আসছে। এতে কৃষি জমির পরিমান কমতে শুরু করেছে। খাদ্য উৎপাদন কমে গিয়ে জাতীয় খাদ্য ভান্ডারে যোগান কমে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি মিটিং এ আছে বলে জানান।