বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাহুবলে আশা এনজিওতে ডাকাতি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে আশা এনজিওর শাখা কার্যালয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল রবিবার ভোর ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাচাউল খিলগাঁও গ্রামের মো. জুয়েল মিয়া (২৫), নবীগঞ্জ উপজেলার মিয়াজপুর গ্রামের শিলন মিয়া (৩০), কুর্শি গ্রামের মো. মোক্তার (৩৫) এবং বাহুবল উপজেলার লামাতাশি গ্রামের ইশতিয়াক আহমেদ তারেক (২২)।
র‌্যাব জানায়, গত ৬ মে বাহুবল উপজেলার মিরপুরের ইজ্জতনগরে অবস্থিত আশা এনজিওর শাখা কার্যালয়ে ৫ থেকে ৬ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে। পরে স্টিলের সিন্দুকে থাকা ৪১ হাজার ৫৬৭ টাকা এবং কর্মচারীদের কাছে থাকা ৭ হাজার ৯৮০ টাকাসহ মোট ৪৯ হাজার ৫৪৭ টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় আশা এনজিওর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শেখ আহম্মদ আলী বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর আগে গত ২২ মে একই মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ চারজন গ্রেপ্তারের মধ্য দিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com