মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাতছড়িতে বসতঘরে অজগরের ছানা বিড়ালের ডাকেই ধরা পড়ল সাপ

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লীর একটি বসতঘরে অজগর সাপের ছানা ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গৃহপালিত একটি বিড়ালের অস্বাভাবিক ডাকাডাকির কারণেই সাপটির উপস্থিতি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তদেব বর্মার বসতঘরে বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় অজগরের ছানাটি ঢুকে পড়ে। রাতের অন্ধকারে পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেননি। তবে ঘরের পোষা বিড়ালটি একটানা ডাকাডাকি ও অস্বাভাবিক আচরণ করতে থাকলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
চিত্তদেব বর্মা জানান, বিড়ালের আচরণ দেখে ঘুম থেকে উঠে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে ঘর তল্লাশি করেন। এ সময় ঘরের এক কোণে অজগরের ছানাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে কোনো ধরনের ক্ষতি না করে নিরাপদে আটক করা হয়। গতকাল শুক্রবার সকালে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পরামর্শে অজগরের ছানাটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “সাতছড়ি জাতীয় উদ্যানে বর্তমানে অজগরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। কয়েক বছর আগে উদ্ধার করা কয়েকটি অজগর এ উদ্যানে অবমুক্ত করা হয়েছিল। সেগুলো এখন প্রাকৃতিক পরিবেশে বংশবিস্তার করছে। তিনি আরও বলেন, অজগর বিষধর নয় এবং এটি বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com