শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে পতাকা বৈঠকের পর বিএসএফকে ৩ টি গরু হস্তান্তর

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বড়জ্বলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে চুরি করে আনা ৫টি গরুর মধ্যে ৩টি গরু বিএসএফকে ফেরত দিয়েছে বাংলাদেশ বর্ডার গাড বিজিবি। গতকাল রোববার দুপুরে বিএসএফ এবং বিজিবির মধ্যে বড়জ্বলা সীমান্তের ১৯৮৮ মেইন পিলারের জিরু পয়েন্টে এ পতাকা বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্বদেন সিধাই বিএসএফ পোষ্টের কমান্ডর শ্রী পুরান ওয়াসি রাম এবং বিজিবি’র পক্ষে নেতৃত্বদেন বড়জ্বলা সীমান্ত ফাড়ির নায়েক সুবেদার জামাল উদ্দিন। বৈঠকে বিএসএফ’র পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থায় গরু উদ্ধার করে ফেরত দেয়ায় বিজিবিকে ধন্যবাদ জানানো হয়। বিজিবি সুত্রে জানা যায়, ২৫ অক্টোবর ভোর রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকার মৃত ভ’ূপতি দত্তের পুত্র লব দত্তের ৩টি সহ ৫টি গরু বাংলাদেশের চোরেরা চুরি করে নিয়ে আসে।
উল্লেখ্য, গত শনিবার ভোরে উপজেলার মঙ্গলপুর এলাকার সোনাই নদীর পার দিয়ে ৩ জন চোর ৫টি গরু চুরি করে নিয়ে যেতে থাকলে সোনাই নদীর বালু শ্রমিক এবং মঙ্গলপুর গ্রামবাসী যৌথ ভাবে ৩টি গরুসহ চোর জহিরুল ইসলাম ও অমর দেবকে আটক করে। পুলিশ অভিযান চালিয়ে চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মহনপুর গ্রাম থেকে মহন মিয়ার পুত্র মুখলেছ মিয়া (৩০) কে আটক করে। গরুগুলো ভারতের নিশ্চিত হয়ে কাশিমনগর ফাড়ি পুলিশ আটক ৩টি গরু বিজিবিকে হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com