শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সিএনজি চালক আক্কাছ মিয়া (৪৫) এবং উত্তর নোয়াপাড়া গ্রামের কৃষিবিদ ড. কামরুল হাসানের স্ত্রী মানোয়ারা বেগম (৭০)। আহতদের মধ্যে রয়েছেন তাদের মেয়ে তাহমিনা বেগম (৩৫)। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উত্তর নোয়াপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা বেজুড়া সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহত দুইজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com