বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের একটি নালা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (প্রায় ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে কালশিটে ও আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, যুবককে অন্য কোথাও হত্যা বা মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ চা বাগানের নির্জন এলাকায় ফেলে রাখা হয়েছে। শনিবার সকালে উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর ডিভিশনে শ্রমিকরা নিয়মিত কাজ করতে গিয়ে একটি নালার পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বাগান কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির হাত, গলা, বুক, পেট ও পায়ে কালশিটে দাগ রয়েছে। তবে মরদেহের আশপাশে ধস্তাধস্তি বা সংঘর্ষের কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি। এতে তদন্তকারীদের ধারণা আরও জোরালো হয়েছে যে, ঘটনাস্থলটি হত্যার স্থান নয়; বরং মরদেহ গোপন করার উদ্দেশ্যে সেখানে এনে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশপাশে বিভিন্ন ব্যক্তির পায়ের ছাপও দেখা গেছে, যা তদন্তের অংশ হিসেবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।” পুলিশ নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com