শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

আমি কথায় নয়, কাজে বিশ্বাসী এমপি সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের সেবা করতে পারলেই আমি শান্তি পাই। আমার দরজা সব সময় সাধারণ মানুষের জন্য খোলা। আমার কাছে আসতে কোনো তদবির বা মাধ্যমের প্রয়োজন হয় না।” গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এলাকার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় প্রকল্প প্রস্তাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে “পর্যায়ক্রমে সব এলাকার উন্নয়ন করা হবে। সরকারি বরাদ্দ আমি নিজে ভোগ করি না, বরং স্বচ্ছতার সঙ্গে জনগণের মধ্যে বণ্টন করি।” বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আসন্ন জাতীয় বাজেটেও জনগণের জন্য কল্যাণকর পরিকল্পনা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে রাষ্ট্রীয় ভাণ্ডার শূন্য করে গেছে। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে। তাই অহেতুক সমালোচনা না করে সবাইকে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। সরকার তার মেয়াদকালে দেশকে সব দিক দিয়ে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের সরকারি অনুদান বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাধবপুরে ৬০ কেজি
গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত সোমবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর বাজার-তেমুনিয়া মোড় সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রফিনগর গ্রামের মোঃ নাছির উদ্দিন (৩৯)। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল যুগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা সিএনজিসহ তাকে আটক করেন। তল্লাশি চালিয়ে সিএনজির যাত্রী সিটের নিচে রাখা ৪টি প্লাস্টিকের বস্তা থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com