শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ৯ বছরের এক স্কুলছাত্রীকে মুখে গামছা বেঁধে নির্জন বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রধান অভিযুক্ত আফরোজ মিয়া (৩৫)-কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। গতকাল সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে এই গণপিটুনির ঘটনা ঘটে। আটক আফরোজ মিয়া উপজেলার বড়চর গ্রামের মৃত কনর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বিকালে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীটি বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে আফরোজ মিয়া ও তার এক সহযোগী মিলে শিশুটির মুখে গামছা বেঁধে জোরপূর্বক পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যায়। পরদিন গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। সোমবার রাতে পার্শ্ববর্তী বাহুবল উপজেলার দিগম্বর বাজারে মূল অভিযুক্ত আফরোজ মিয়াকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক তাকে ধরে ফেলেন। পরে তাকে বড়চর বাজারে নিয়ে আসা হলে শত শত জনতা জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আফরোজকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া প্রধান অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুকে বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com