শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় ভবনের দ্বিতীয় তলা থেকে ইট পড়ে মাথায় আঘাত লেগে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা সদরের পূর্বগড় মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মকসুদ একই উপজেলার শেখের মহল্লার আতাউর মিয়ার ছেলে। জানা যায়, ভ্যানে রূপান্তর করা ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে পূর্বগড় এলাকার নবী হোসেনের বাড়িতে ভাড়ায় মালামাল পৌঁছে দিতে যান মকসুদ। গাড়ি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে কয়েকটি ইট তার মাথায় পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। মকসুদ মিয়া স্ত্রী ও দুই শিশুসন্তান রেখে গেছেন।
বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন উপ-পরিদর্শকসহ পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com