রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শরীফ চৌধুরী দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শরিফ চৌধুরী। গত ৯ মার্চ দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত নিয়োগপত্রে এ নিয়োগ দেয়া হয়। সাংবাদিক শরিফ চৌধুরী সরকারী গণমাধ্যম বাংলাদেশ বেতার এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। একইসাথে তিনি বিগত সরকারের সময়ে বন্ধ করা জনপ্রিয় টেলিভিশন ইসলামিক টেলিভিশনেরও জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তিনি হবিগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর সম্পাদক এবং হবিগঞ্জের স্থানীয় মাল্টিমিডিয়া অনলাইন “চ্যানেল ২৫” এর চেয়ারম্যান ও প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি শরিফ চৌধুরী সাংগঠনিক ভাবে বিগত দিনে ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা সাংবাদিক ফোরামেরও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক কালবেলার নবনিযুক্ত জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী পেশাগত দায়িত্ব পালনে প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com