শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গের কাউরিয়াকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। এতে টেটা, ফিকলসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই আধিপত্য বিস্তার দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। কয়েকদিন ধরেই পরিস্থিতি থমথমে ছিল। এর আগে গত ২০ ফেব্রুয়ারি একই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করলে বিষয়টি শালিসে নিষ্পত্তি হবে মর্মে বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু গতকাল রাতে একজনকে গ্রেফতার করলে উত্তেজনা বৃদ্ধি পায়। বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ে। এরই জেরে ইফতারের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে টেঁটা, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে নারীসহ অসংখ্য ব্যক্তি আহত হন। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। আহতদের মধ্যে রয়েছেন, তোতাই মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৫), ইসমান আলীর ছেলে সিরি ইসলাম (৪০), মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আমিন (৪৫), আঃ সাহিদের ছেলে রুহন আমিন (৩২), ইনতাজ উল্লাহর স্ত্রী রুজিনা খাতুন (৩৫), জিলু মিয়ার ছেলে সুজাত (৩৫), আঃ গফুর মিয়ার ছেলে রুপ মিয়া (৩০), লাল মিয়ার ছেলে আঃ খালেক (৫৫), আঃ মালেক মিয়ার ছেলে সাবু মিয়া (৩০), আঃ মানিক মিয়ার ছেলে ফনস মিয়া (২৫), শাও মিয়ার ছেলে হুমায়ূন (১৮), আঃ গফুর মিয়ার ছেলে বক্তার মিয়া (৩৫), আঃ রহমান মিয়ার ছেলে তৌহিছুন ইসলাম (২২), সওদাগর মিয়ার ছেলে শিপন মিয়া (২২), ওসমান গণির ছেলে নাজমুল (২৫), সামসুল মিয়ার ছেলে তানভির হাসান (১৬) সহ আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি কিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গ্রামে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com