রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামে ইফতারের আগ মুহুুর্তে দুই মহিলার তুচ্ছ কথা কাটাকাটির জের ধরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- গন্ধ্যা গ্রামের ফয়েজ মিয়া (২৬), কাওসার আহমেদ (৩০), হাসান উদ্দিন (২৪), ওয়াসিম (৪৩), আনহার মিয়া (৪৫), জায়েদ (২৭), শামেলা বেগম (৫০), জিয়াউল হক (৩৯), এবি বেগম (৩৮), তুহিন আহমেদ (১৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, গন্ধ্যা গ্রামের পয়েজ মিয়া ও আনহার মিয়ার লোকজনের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে দুই পরিবারের মহিলাদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা প্রদান করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com