শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে মতবিমিয় সভায় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া-বাজারভিত্তিক ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প চালু করা হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ উপজেলা প্রশাসন বাহুবলের আয়োজনে ২৫ (ফেব্রুয়ারি) বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
সভায় তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বাহুবলে সংঘটিত যেকোনো অপরাধ নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি উপজেলার বেহাল সড়কগুলোর তালিকা ও ম্যাপ তৈরির নির্দেশ দিয়ে বলেন, ঠিকাদারদের অনিয়ম বরদাশত করা হবে না; জনগণের এক টাকাও অপচয় করতে দেওয়া হবে না। কাজের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে তারা আর কাজ না পায়।
তিনি মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি উত্থাপনের আশ্বাস দেন। কৃষি খাতে রপ্তানিযোগ্য উচ্চমূল্যের ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানান। পানি সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প গ্রহণ এবং খাল খননের উদ্যোগ নেওয়ার কথাও বলেন, যাতে কোনো কৃষক পানির অভাবে জমি চাষ করতে না পারেন এমন পরিস্থিতি আর না থাকে।
শিক্ষা খাতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উন্নত ঘাস রোপণ ও চারপাশে ফলজ গাছ লাগানোর নির্দেশনা দেন তিনি। স্কুলগামী ছাত্রীদের ইভটিজিংয়ের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া বাহুবলে সিসি ক্যামেরা ও সোলার লাইট স্থাপনের পরিকল্পনার কথা জানান। জনস্বাস্থ্য সেবায় একজন চিকিৎসক ও দুইজন নার্স নিয়ে বাজারভিত্তিক ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প চালুর ঘোষণা দেন তিনি। সড়ক-পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনে বেতনভিত্তিক জনবল নিয়োগের কথাও উল্লেখ করেন এবং স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, বাহুবলকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে এটি দেশের অন্যান্য আসনের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। এ লক্ষ্যে প্রশাসনের কর্মকর্তা, ওসি, ইউএনওসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তার সহধর্মিণী সিমি কিবরিয়া-ও এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন বলে উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com