মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

মাধবপুরে কৃষিতে পলিথিনের ব্যবহার ॥ হুমকিতে পরিবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিকাজে পলিথিনের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে সবজি চাষে জমি ঢেকে রাখা, বীজতলা প্রস্তুত ও মালচিংয়ের নামে ব্যাপকভাবে পলিথিন ব্যবহারের পর তা যথাযথভাবে অপসারণ না করায় পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি জমিতে ব্যবহৃত এসব পলিথিন পরে মাটির সঙ্গে মিশে গিয়ে উর্বরতা কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলার চৌমুহনি এলাকার কৃষক মো. জালাল উদ্দিন আগে জমিতে শুধু জৈব সার আর সেচের ব্যবস্থা করলেই হতো। এখন ফলন বাড়াতে অনেকেই পলিথিন ব্যবহার করছেন। কিন্তু মৌসুম শেষে এগুলো সরানো হয় না। জমিতেই পড়ে থাকে। চাষের সুবিধার জন্য পলিথিন ব্যবহার করা হলেও পরে তা অপসারণে বাড়তি শ্রম ও খরচ লাগে বলে অনেকেই এড়িয়ে যান। জগদীশপুর মির্জাপুর গ্রামের কৃষক আব্দুল কাদির বলেন, বাজারে সহজে পাওয়া যায় বলে পলিথিন ব্যবহার বাড়ছে। কিন্তু পরে দেখা যাচ্ছে জমির মাটি শক্ত হয়ে যাচ্ছে, পানি ঠিকমতো নামছে না।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দীর্ঘমেয়াদে এতে উৎপাদন কমে যেতে পারে। বেলার পরিবেশকর্মী ওমাইয়া ফেরদৌস বলেন, কৃষিতে অনিয়ন্ত্রিত পলিথিন ব্যবহার পরিবেশের জন্য বড় হুমকি। পলিথিন মাটিতে শত বছরেও পুরোপুরি পচে না। এতে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়, উপকারী জীবাণু কমে যায় এবং ভূগর্ভস্থ পানিও দূষিত হতে পারে।” তিনি আরও বলেন, বৃষ্টির সময় এসব পলিথিন খাল-বিল ও জলাশয়ে গিয়ে জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে।
মাধবপুর উপজেলা কৃষি অফিসার সজীব সরকার জানান, আধুনিক কৃষি প্রযুক্তির অংশ হিসেবে মালচিং পদ্ধতিতে বিশেষ ধরনের বায়োডিগ্রেডেবল শিট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনেক কৃষক সস্তা পলিথিন ব্যবহার করছেন, যা পরিবেশবান্ধব নয়। “আমরা সচেতনতা বাড়াতে কাজ করছি। কৃষকদের পরিবেশসম্মত উপকরণ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। কৃষি জমিতে পলিথিন জমে থাকলে মাটির বায়ু চলাচল বাধাগ্রস্ত হয় এবং পানি ধারণমতা কমে যায়। ফলে দীর্ঘমেয়াদে জমির উর্বরতা হ্রাস পায়। একই সঙ্গে জমিতে মাইক্রোপাস্টিক জমে খাদ্যশৃঙ্খলেও প্রভাব ফেলতে পারে। এখনই নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে কৃষি ও পরিবেশ উভয় ক্ষেত্রেই বড় ধরনের তির মুখে পড়তে হতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com