শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে চেয়ারম্যান পুত্রকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে আবাদি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মাটি ভর্তি দুই ট্রাক্টর আটক করে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (২১ ফেব্রুয়ারী) রাত প্রায় ১২ টায় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জলসুখা ইউপির আতাউর রহমানের পুত্র মারুফ রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে কয়েকটি অবৈধ এক্সেভেটর দিয়ে মাটি বিক্রয় চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। মধ্যরাতে উপজেলা পরিষদের পার্শ্ববর্তী সিএনজি স্ট্যান্ড এরিয়ায় অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম। এ সময় সরাসরি অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মাটিভর্তি দুটি ট্রাক্টর গাড়িসহ মারুফ রহমানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭-এর (ক) ধারা অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com