শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খননকালে একটি টিআর গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা এলাকায় বাসিন্দা মহিবুর রহমান তার বাড়ির থেকে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেনেডটি উদ্ধার করা হয়। গ্রেনেডটি বর্তমানে পুলিশের কড়া পাহারায় রয়েছে। আজ (বৃহস্পতিবার) সিলেট থেকে সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গ্রেনেডটি নিস্ক্রিয় করবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মহিবুর রহমান তার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খনন করাছিলেন। মাটি খোঁড়ার এক পর্যায়ে শ্রমিকরা একটি টিআর গ্যাস হ্যান্ড গ্রেনেডের সন্ধান পান। বিষয়টি তাৎণিকভাবে বাড়ির মালিক মহিবুর রহমান বানিয়াচং থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই মোড়ল মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে গেনেডটি উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেডের গায়ে “ঈঈঝ-৬০ঈ ঞঊঅজ এঅঝ ঐঅঘউ এজঊঘঅউঊ” লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকৃত গ্রেনেডটি মুজিবুর রহমানের বাড়ির উঠানে চারপাশে বিশেষ নিরাপত্তা বেষ্টনী (ব্যারিকেড) দিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার এসআই মোড়ল মিজানুর রহমান জানান, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করি। আজ বৃহস্পতিবার সিলেট থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এসে গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করবে।
এ প্রসঙ্গে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, গ্রেনেড উদ্ধারের পর এলাকাটি নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com