রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের টাউন মডেল সংলগ্ন পুকুর পরিদর্শনে পরিবেশ সংগঠকরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের টাউন মডেল সংলগ্ন পুকুর এর বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন পরিবেশ সংগঠকরা। গতকাল ২৬ নভেম্বর (বুধবার) বিকেলে পুকুরটির বর্তমান উন্নয়ন কর্মকণ্ড দেখে হতাশা ব্যক্ত করে তাঁরা বলেন, প্রাকৃতিক পরিবেশের চিন্তা করে বিজ্ঞানসম্মতভাবে পুকুরটির উন্নয়ন কর্মকণ্ড করা প্রয়োজন ছিল।
তাঁরা বলেন, প্রায় দেড় দশক ধরে আরো কয়েকটি পুকুরের সঙ্গে এই পুকুরটিও দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছি। পুকুরটি দখলমুক্ত হওয়ার পর পরিবেশ, বন, জলবায়ু ও পানি উপদেষ্টা গতবছর ১৭ আগস্ট হবিগঞ্জ সফরকালে সরজমিনে পুকুরটি দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার অনুরোধ জানান।
পরবর্তীতে হবিগঞ্জ জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের অনুরোধে পরিবেশবাদী সংগঠন এর পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুকুরটির নকশা নিয়ে কাজ করেন। স্থপতি সুব্রত দাস সরজমিনে হবিগঞ্জ আসেন। এসময় সাবেক জেলা প্রশাসক ও পৌর প্রশাসক পুকুরের নকশার বিষয়ে স্থপতি সুব্রত দাস এর সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নকশা তৈরি করে দেন স্থপতি সুব্রত দাস।
পুকুরটিতে বর্তমানে যে নকশায় ছোট ছোট ছিদ্র রেখে তলদেশ থেকে চারপাড়ে পাকা দেয়াল দেওয়া হয়েছে, চারপাশে যে অতিরিক্ত জায়গা রাখা হয়েছে সেটি পুকুরের জন্য যথাযথ কার্যকর ও বিজ্ঞানসম্মত নয়। পুকুরের পানির সঙ্গে পাড়ের মাটির যে সম্পর্ক থাকে সেটি বাধাগ্রস্থ হবে এবং পুকুরটি প্রাকৃতিক পরিবেশ হারাবে।
তাঁরা বলেন, বর্তমান উন্নয়ন কর্মকান্ড শুরু হওয়ার পর আমরা সাবেক জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এর সঙ্গে দেখা করে আমাদের আশঙ্কার কথা জানাই। জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছিলেন প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে পুকুরটিতে উন্নয়ন কর্মকান্ড করা হবে। এভাবে পুকুর পাড়ের চারপাশে পাকা দেয়াল দিয়ে সংরক্ষণ করায় ইতিমধ্যেই হবিগঞ্জের একাধিক পুকুরের পানি নষ্ট হয়ে গেছে।
এক সময়ের পুকুরের শহর নামে পরিচিত হবিগঞ্জ শহরের অনেক পুকুর ইতিমধ্যেই হারিয়ে গেছে। বাকি যে পুকুর জলাশয় গুলো রয়েছে সেগুলোকে যথার্থ প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে এনে সংরক্ষণের দাবি জানান তাঁরা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সংগঠক সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের আহবায়ক তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, এডভোকেট বিজন বিহারী দাস, যাইদুর রহমান সৌরভ, আবু নাসের সামি, বুরহান তালুকদার রাহুল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com