মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে চাচা শ্বশুরকে কুপিয়ে ও খুঁচিয়ে রক্তাক্ত

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে চাচা শ্বশুরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ভাতিজির জামাইসহ কতিপয় লোক। গতকাল সকাল ১০টার দিকে খাগাউড়া ইউনিয়নের ধুলিয়া বাজারে এ ঘটনাটি ঘটেছে। আহত চাচা শ্বশুর হচ্ছেন-একই ইউনিয়নের গুনই গ্রামের বাছির মিয়া (২৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-বাছির মিয়ার ভাতিজি আকলিমাকে ধুলিয়া গ্রামে আদিল মিয়ার কাছে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আকলিমাকে তার স্বামী আদিল নির্যাতন করে আসছে। ৯ অক্টোবর আকলিমাকে নির্যাতন করা হলে বানিয়াচং থানা পুলিশের মাধ্যমে চাচা বাছির মিয়া ভাতিজিকে উদ্ধার করে আনেন। এদিকে এ বিষয়টি নিষ্পত্তি করার জন্য গতকাল শনিবার বাছির মিয়াকে ধুলিয়া বাজারে ডেকে নেয়া হয়। সকাল ১০টার দিকে বাছির মিয়া ধুলিয়া বাজারের যাওয়ার পর ভাতিজি আকলিমার স্বামী আদিল মিয়া, শ্বশুর স্বরাজ মিয়াসহ আরো কয়েকজন মিলে হামলা চালায়। হামলাকারীরা বাছির মিয়ার কোমড়ের নিচ থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বল্লম দিয়ে খুচিয়ে রক্তাক্ত করে। এতে বাছির মিয়া গুরুতর আহত হন। তাকে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com